• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

রায়গঞ্জ উপজেলা  জামায়াতে ইসলামীর আয়োজনে  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ১২০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ উপজেলা শাখার আয়োজনে,  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় পৌরসভার ধানগড়া পৌর সিএনজি স্ট্যান্ড চত্ত্বরে এ ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রায়গঞ্জ   উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলী মর্তুজা। 

রায়গঞ্জ  উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি ডাঃ এস.এম মুনসুর আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও  সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মাওলানা  মোঃ আব্দুস সামাদ এসময়ে তার  বক্তব্যে তিনি বলেন, “আগামী দিনে ন্যায় ইনসাফের পক্ষে এই জনপদের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালন করবে। এদেশের মানুষ ইসলামপ্রিয় সুতরাং তারা ইসলামের পক্ষেই অবস্থান গ্রহণ করবে ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “যারা এখনই পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি, লুটপাট করা শুরু করেছে তাদেরকে স্বৈরাচারের মতোই পালাতে হবে। আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা তথা দেশবাসীকে আহবান জানান।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. আব্দুল মান্নান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক রাকিবুল হাসান, রায়গঞ্জ উপজেলা সভাপতি মাসুদ রানা, রায়গঞ্জ পৌর জামায়াতের আমির হোসেন আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন উপজেলার উজ্জীবন, অভিযান ও সুর কাফেলা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।

আয়োজিত এই মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com