• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

চট্টগ্রাম নগরীতে শূন্যেতে নামিয়ে আনতে হবে জলাবদ্ধতা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ

টানা বৃষ্টি হলে নগরবাসী সবসময় আতংকে দিন অতিবাহিত করতো। সৃষ্টি হতো চট্টগ্রামে জলাবদ্ধতা। ফলে নগরীতে দেখা যেতো বেহাল দশা, বিপর্যস্ত হয়ে উঠতো জনজীবন। সামান্য বৃষ্টিতেই বছরের অনেক সময় এখানে এ সমস্যা দেখা যায়। এমনকি কিছু কিছু এলাকায় বৃষ্টি না থাকলেও পানি জমে থাকতো প্রায় ১০–১২ ঘণ্টা। এ সময় নগরীর যোগাযোগ ব্যবস্থায় বিরাট সমস্যার সম্মুখীন হতো। তাছাড়া বৃষ্টির দিন এলেই এখানে রাস্তা ও নালা আলাদা করা যায় না। এসব নালা হয়ে ওঠে একেকটা মৃত্যুফাঁদ। কিন্তু কয়েকদিন ধরে নগরে টানা বৃষ্টি হচ্ছে। আজাদী পত্রিকা সংবাদ ছাপলো : ‘ভারী বৃষ্টিতেও ডোবেনি নগর, স্বস্তি’। এতে বলা হয়েছে, নগরীতে গত বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টিপাতেও কোথাও জলাবদ্ধতা দেখা যায়নি। সচরাচর আগের বছরগুলোতে এমন বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন নিচু এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যেত। এবার ভারি বৃষ্টিতেও কোথাও পানি না উঠায় নগরবাসী স্বস্তি প্রকাশ করেছেন। এতে আরো বলা হয়েছে, এবার ভারী বৃষ্টিতেও নগরীর মুরাদপুর, ২ নং গেট, বহদ্দারহাট, মুরাদপুর, প্রবর্তক মোড়, চকবাজার, কাপাসগোলা, হালিশহর, আগ্রাবাদ, পাথরঘাটা, ডিসি রোড, বাকলিয়া, ফুলতলা ও সি ই পি জেড এলাকায় জলাবদ্ধতা দেখা যায়নি। অথচ গত কয়েক বছর ধরে এসব এলাকায় জলাবদ্ধতার কারণে নগরবাসীর ভোগান্তির শেষ ছিল না। ঘণ্টার পর ঘণ্টা পানিবন্দী থাকতো নিচু এলাকার মানুষ। এ বছর সেই চিত্র দেখা যায়নি। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা না হওয়ার পেছনে কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের নিয়মিত মনিটরিংয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অগ্রগতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নালা–নর্দমা পরিষ্কারের তৎপরতার কারণে পানিপ্রবাহ নির্বিঘ্ন ছিল। বিশেষ করে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি বছরে প্রথম পাঁচ মাসে এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে অন্তত আটটি সভা হয়েছে। এসব সভায় নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসব কাজ শেষ করতে মে মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে কাজ শুরু করে সিটি করপোরেশন, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, সিডিএ, পানি উন্নয়ন বোর্ডসহ সেবা সংস্থাগুলো।

আসলে জলাবদ্ধতা না হওয়ায় নগরবাসীর মনে স্বস্তি বিরাজ করছে। চলতি মৌসুমে নগরের জলাবদ্ধতা সমস্যা অর্ধেকে এবং ক্রমান্বয়ে তা শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি চট্টগ্রামকে এই কাজে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে বলেও মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা এবার বর্ষায় জলাবদ্ধতা সমস্যা থেকে নগরবাসী কতটা মুক্তি পাবেন সেটা জানতে চেয়েছিলেন সংশ্লিষ্টদের কাছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, এ বছর যেহেতু বর্ষা মৌসুম ইতোমধ্যে এসে গেছে তাই এবার সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব হবে না। কিন্তু গত কয়েক মাসে সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে যে প্রচেষ্টা চালিয়েছে তাতে যদি এবছর আশানুরূপ ফল না আসে তাহলে তো সব কিছু মনে হবে জলে গেল। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনসহ স্থানীয় সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সকল প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা নানা উদ্যোগ ও অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর প্রধান উপদেষ্টা বলেন, আমরা অনেক রকম থিওরিটিক্যাল আলোচনা করেছি, সেসব আর করতে চাই না, আমরা চাই জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে। কিন্তু সেটা একবারেই হবে না, তাই আমাদেরকে ক্রমান্বয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

গত কয়েকদিন টানা বৃষ্টির পরও নগরে জলাবদ্ধতা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। সংবাদমাধ্যম কে বলেন , চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ (চসিক) অন্যান্য সেবা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার কারণেই এ সাফল্য এসেছে।

জলাবদ্ধতা থেকে মুক্তির স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়ে যেভাবে আলোচনা হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। স্বল্প মেয়াদের মধ্যে যে সংস্কার কাজগুলো চলছে সেই কাজগুলোকে আরও বেশি ত্বরান্বিত করতে হবে। তাহলে জলাবদ্ধতা থেকে চিরতরে রেহাই পাওয়া সম্ভব


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com