• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ঔষধসহ বিভিন্ন মালামাল আটক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় সাবান, শাড়ি ও ঔষধসহ বিভিন্ন মালামাল আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, গাজিপুর, কুশখালি, তলুইগাছা, ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার (১২ জুন) এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল চেয়ারম্যানের বটতলা নামক সীমান্ত থেকে ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় সাবান, পদ্মশাখরা বিওপি’র বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা মাঠ নামক সীমান্ত থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কামারবাড়ি নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজিপুর বিওপির বিশেষ আভিযানিক দল বোস্তানের ঘের নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল ঝাউডাঙ্গা চেকপোষ্ট নামক স্থান হতে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় সাইকেল আটক করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালি নামক সীমান্ত থেকে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল উত্তর ভাদিয়ালী নামক সীমান্ত হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর নামক স্থান হতে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করেন।

আটককৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লাখ ৫৯ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করা যায়নি।

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা আটক করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com