• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

চিলমারীতে দাফনের ২৫ বছর পর কবর থেকে অক্ষত মরদেহ উদ্ধারে উপজেলার চাঞ্চল্য

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৩০৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

মো: আবুল কালাম (চিলমারী কুড়িগ্রাম)
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় দাফনের প্রায় ২৫ বছর পর একটি অক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ জুন ২০২৫) দুপুরে ফকিরেরহাট হাফিজিয়া আলিম মাদরাসার একটি ভবনের নির্মাণ কাজের জন্য মাঠে মাটি খননের সময় মরদেহটি উদ্ধার হয়। ভেকু (এক্সকেভেটর) দিয়ে মাটি কাটার সময় মাটির নিচ থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মরদেহটি বেরিয়ে আসে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং মরদেহটি তুলে আনেন। পরে স্থানীয় আলেমদের পরামর্শে মরদেহটি ফকিরেরহাট এলাকার মসজিদের পাশের কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তির নাম বাহের আলী। তিনি খারুয়ারপাড় গ্রামের আতিম শেখের ছেলে। আতিম শেখ ছিলেন মাদরাসার জমি দাতা এবং নিজেও দীর্ঘদিন ওই মাদরাসার দপ্তরির দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুর পর মাদরাসার পেছনে তাকে দাফন করা হয়েছিল।

ইসলামী শাস্ত্র ও নবী-রাসূলদের ঘটনা থেকে জানা যায়, যারা আল্লাহর প্রিয় বান্দা বা শহীদ হন, তাদের মরদেহ অক্ষত থাকতে পারে। এ ঘটনাটি আমাদের জন্য শিক্ষণীয়। তবে কেবল মরদেহ অক্ষত থাকলেই তিনি প্রিয় বান্দা—এমনটি নিশ্চিত বলা যায় না। সবকিছু আল্লাহই ভালো জানেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com