• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

দুই কোটি টাকার সড়ক এখন কাদার ফাঁদ! দুর্ভোগে প্রায় অর্ধশত গ্রামের মানুষ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রতিবেদক: মাহফুজুর রহমান,

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিমুলগাঁও থেকে পাইকপাড়া পর্যন্ত প্রায় ২৩০০ মিটার দীর্ঘ সড়কটিতে হাঁটতে হচ্ছে কাদা মাড়িয়ে। সরকারি বরাদ্দে প্রায় ২ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ চললেও বাস্তবতা বলছে—এই সড়ক এখন চলাচলের অনুপযোগী কাদা-পানির পথ।

বৃষ্টিপাত শুরু হতেই সড়কটি কাদায় পরিণত হয়। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, রোগী, রিকশাচালকসহ সাধারণ মানুষ। আশেপাশের প্রায় ৪০-৫০টি গ্রামের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এই সড়ক দিয়ে। দীর্ঘ সাত বছর ধরে ভাঙা এই সড়ক দিয়ে চলাচল করলেও এখন দুর্ভোগ যেন সীমা ছাড়িয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে এলজিইডির আওতায় ২ কোটি ৮ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়। কাজ শুরুর সময় নির্ধারণ করা হয় ১৭ মার্চ ২০২৫। কিন্তু বর্ষা মৌসুমের মাঝপথে এসেও কাজ শেষ হয়নি, এমনকি এখনো সঠিকভাবে কাজ শুরুর প্রস্তুতিও চোখে পড়ে না।

স্থানীয় এক কলেজছাত্র বলেন,
“প্রতিদিন কাদা মাড়িয়ে কলেজে যাই। অনেক সময় পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হয়। বাইক-রিকশাও চলে না ঠিকমতো। এই দুর্ভোগ কবে শেষ হবে জানি না!”

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। তারা দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সড়কটি দিয়ে স্কুল-কলেজ, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত হয়। তাই দ্রুত কাজ শেষ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

সড়ক উন্নয়নের নামে অর্থ বরাদ্দ থাকলেও বাস্তবে তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই কাদা যেন থেকে যাবে শুধুই দুর্ভোগের প্রতীক।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com