• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে: ডা. জুবাইদা রহমান। নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: আন্তর্জাতিক নারী দিবসে রাষ্ট্রপতি খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। কৃত্রিম সংকটের আশঙ্কায় সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার হিড়িক স্বামীর পুরুষাঙ্গ কেটে ভোররাতে ‘পালালেন’ স্ত্রী হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি সব স্তরে দুর্নীতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী। জামালপুরের পুলিশ সুপার পদে নিয়োগ পেলেন শাজাহানপুরের কৃতি সন্তান ফারহানা ইয়াসমিন। ভেদরগঞ্জে অবৈধ ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শেরপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোল্লাহাটে মানহীন ও অবৈধ সার–কীটনাশকের ছড়াছড়ি: মাটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিপন্ন সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, ৪ যুবদল নেতা বহিস্কার পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

কারাগারে মাদক নির্মূলে জিরো টলারেন্স অতিরিক্ত কারা পরিদর্শক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

কল্পনা খাতুন যশোর

কারাগারে মাদক নির্মূলে জিরো টলারেন্স অতিরিক্ত কারা মহাপরিদর্শক
কারাগারে মাদক নির্মূল রাতারাতি সম্ভব নয়, তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল। শুক্রবার (২০ জুন) বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাদকের বিস্তার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে মাদকের সঙ্গে জড়িত জেল পুলিশসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও নেওয়া হবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার সব স্তরে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, “কারাগার সংস্কারের অংশ হিসেবে আমরা সরেজমিনে পরিদর্শন করছি। কোন কোন পরিবর্তন জরুরি, তা খতিয়ে দেখা হচ্ছে।

কারা সেবার মূলমন্ত্র তুলে ধরে তিনি বলেন, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’—এই স্লোগান বাস্তবায়নে বন্দীদের পুনর্বাসন ও আলোর পথে ফেরাতে সম্মিলিতভাবে কাজ চলছে।

পালাতক আসামিদের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, নরসিংদী কারাগার থেকে পালানো বন্দীদের এখনও সবাইকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। শিগগিরই তারা ধরা পড়বে।

যশোর কেন্দ্রীয় কারাগার সম্পর্কে তিনি জানান, ১৮৭৫ সালে নির্মিত এই কারাগারে আজ পর্যন্ত বড় ধরনের কোনো সংস্কার হয়নি। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে কারাগারটির কাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com