• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

পটিয়ায় ডাকাতি করে পালাতে গিয়ে লোহাগড়ায় আটক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ফকির পাড়া কথা কচুয়াই গ্রামে অস্ত্র শস্ত্র নিয়ে এক দল ডাকাত, ডাকাতি করে পালাতে গিয়ে লোহাগড়া থানার পুলিশ ৪ডাকাত সদস্য কে আটক করে।
গত বৃহস্পতিবার( ১৯শে জুন)রাত ৩টায় উপজেলার কচুয়াই ইউনিয়নের ফকির পাড়ায় ১০/১২জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে মো:রহিম, মোঃ কামাল,বাদশা,আবু ফয়েজ দিদার, সাদ্দাম করিম,ও সেলিমের ঘরে ঢুকে নগদ ১১লাখ টাকা, ৬ভরি স্বর্ণলংকার,৮টি মোবাইল সেট নিয়ে যায়।

ডাকাত দল ডাকাতি করে পিক-আপ ভ্যানে কক্সবাজার দিকে যাবার খবর পেয়ে পটিয়া থানার পুলিশ, লোহাগড়া থানাকে জানিয়ে দেয়।চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চুনতি বনবিভাগের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করলে ৪জন ডাকাত সদস্য ধরা পড়েন পুলিশের কাছে। বাকিরা পালিয়ে যায়।

এরা হলেন,আবুল কাসেম ওরফে জামাই কাসেম, পশ্চিম কাথারিয়া,বাঁশখালী,চট্টগ্রাম। চকরিয়া ফুলতলার ছাদেকুর রহমান,চকরিয়ার বাজার পাড়ার কামাল ও কক্সবাজার পূর্ব বড় ভেওলার কেফায়েত হোসেন।
তাদের কাছ থেকে ২টি দেশিয় তৈরি ১নলা বন্দুক, ৪রাউন্ড ১২বোর গুলি, ১টি রামদা, চাকু,টিপছুরি,শাবল,কাঁচি, টর্চ,নগদ ১৬হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহ্যত পিকআপ ভ্যান,ও মোবাইল সেট জব্দ করা হয়।ঘটনা স্হল হতে পটিয়া থানার পুলিশ ১টি মোবাইল সেট, ১টি মানকি টুপি, ও ১টি কালো ব্যাগ উদ্ধার করে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল বলেন আটককৃত ডাকাতরা পটিয়ায় ডাকাতির ঘটনা স্বীকার করেন।এ ঘটনায় পটিয়া থানায় একটি ডাকাতি মামলা ও লোহাগড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়।তিনি বলেন ডাকাত জামাই কাসেম
এর বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা আছে। কামালের বিরুদ্ধে ও চুরির মামলা আছে। পলাতক সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com