• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল-দেশীয় অস্ত্রসহ আটক ৬

dailydhakamail / ২২৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২০ জুন) দিনগত রাত ১২টায় উপজেলার বিয়াঘাট এলাকায় চেকপোষ্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে আরো ২ জনকে আটক করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের বিপ্লব হোসেন, মবিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাওছার আহমেদ ও হরদমা গ্রামের মনিরুল ইসলাম এবং সিংড়া উপজেলার কালীনগর গ্রামের সুরুজ আলী।

নাটোর সেনাবাহিনী ক্যাম্প সুত্র জানায়, নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ চেকপোষ্ট স্থাপন করে সেনাবাহিনী। এরই এক পর্যায়ে ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে আরো ২ জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে জিম্মি করে ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৯টি গরু ডাকাতি, চাঁদা না দেয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করাসহ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com