• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

গোপালগঞ্জের মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

প্রতিবেদক: মাহফুজুর রহমান

গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হলো আট দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজৈর ফুটবল একাদশ (মাদারীপুর) ১-০ গোলে বাহাড়া ফুটবল একাদশ (গোপালগঞ্জ) কে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শুক্রবার (২০ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলার ননিক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে যুব একতা পরিষদ, ননিক্ষীরের আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয় ক্রীড়াপ্রেমী জনতা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম। সভাপতিত্ব করেন ননিক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার এবং খেলাটি উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মিন্টু। উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফিরোজ আহমেদ মৃধা, যুগ্ম সম্পাদক মো. জুবায়ের আল মামুন, যুবদলের সদস্য সচিব মো. মাহফুজ হাসান, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মিনা, সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া শেখ, উপজেলা যুবদলের সদস্য জিল্লুর রহমান জুয়েল, জাকির হোসেন, নাজমুল মিয়া, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, ননিক্ষীর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম এবং ভাবড়াগুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফারুক মিয়া—এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফাহিম আহমেদ এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন রুবেল হোসেন ও নাসির হোসেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ টুর্নামেন্টে মাঠে যেমন ছিল ফুটবলের তাণ্ডব, তেমনি মঞ্চে ছিল রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় উপস্থিতি—যা ফুটবল ও নেতৃত্বকে একসাথে তুলে ধরলো মুকসুদপুরের ক্রীড়াঙ্গনে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com