• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম

সাতক্ষীরায় জাতীয় ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা :
দেশী ফল বেশী খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ফল মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সহকারি উপপরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সাইন্টিফিক অফিসার মিলন কবির ও সাইন্টিফিক অফিসার মশিউর রহমান প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান-পূর্বে অতিথিবৃন্দ ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাতক্ষীরা আহছানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, পৌর ও সদর উপজেলার মানুষের মাঝে কাটিমন আমের চারা বিতরণ করা হয়। এসময় উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com