• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

এনডিপি কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় শিয়ালকোলে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কৃষি ইউনিটের উদ্যোগে – প্রাণিসম্পদ খাতের উন্নয়নে লেয়ার মুরগী, পেকিং হাঁস এবং বাউ মুরগীর বিষয়ক বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণির স্টেকহোল্ডারদের উপস্থিতিতে এ কর্মশালার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও বিপণনের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা হয়েছে, যা খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।

রবিবার (২২ জুন) সকাল ৯ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল বাজারে অবস্থিত এনডিপি কৃষি ইউনিট অফিসে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ এ কে এম আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা কৃত্তিম প্রজনন দপ্তরের উপপরিচালক  ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ মোঃ আলমগীর হোসেন প্রমুখ। 

এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন   এনডিপি জোনাল ম্যানেজার  মোঃ গোলাম মোস্তফা ,  এনডিপি’র প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন, শাখা ব্যবস্থাপক  বেলাল হোসেন, সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা  মোঃ সবুজ হোসেন এবং প্রাণিসম্পদ পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী সম্মানিত সদস্যগণ অংশগ্রহণ করেন।

বাজার সংযোগের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি এবং স্থায়ী বিপণন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্মশালাটি আয়োজিত হয়। কর্মশালায় উৎপাদকদের বাজার ব্যবস্থার সাথে কার্যকর সংযোগ স্থাপন, বিপণন কৌশল বিষয়ক ধারণা প্রদান এবং বাজার বিশ্লেষণ, সরবরাহ ব্যবস্থাপনা, অনলাইন প্লাটফর্মের ব্যবহার বিষয়ে ধারণা প্রদান করা হয়। এর মাধ্যমে অংশগ্রহনকারীরা তাদের সাফল্যের গল্প শেয়ার করেন। পাশাপাশি কর্মশালার মাধ্যমে নতুন ধারণা ও কৌশল শিখে অনুপ্রাণিত হন। বক্তারা ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করার মধ্য দিয়ে স্থানীয় উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়ন আরো গতিশীল হবে বলে মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, দেশের প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অধিক সংখ্যক খামারীদের দোরগোড়ায় প্রয়োজনীয় তহবিল এবং লাগসই প্রাণিসম্পদ ভিত্তিক প্রযুক্তি ও সেবাসমূহ পৌঁছানোর উদ্দেশ্যকে সামনে রেখে পল্লী কর্ম সহায়ক ফাঊন্ডেশন (পিকেএসএফ) কৃষি ইউনিট গঠন করে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com