• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বিলুপ্তির পথে পাট চাষ,পাঁচ বছরে কমেছে ৭০ ভাগ জমির পাট চাষ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

সোহাগ হোসেন শান্ত
লালমনিরহাট জেলা প্রতিনিধি :

এক সময় সোনালী আঁশ খ্যাত পাট ছিল উত্তরাঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস। গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এই ফসল। কিন্তু আধুনিকতার ছোঁয়া, কৃষি খাতে ব্যয় বৃদ্ধি ও ন্যায্য মূল্য না পাওয়ায় দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী পাট চাষ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এখন আর আগের মতো চোখে পড়ে না সবুজ পাটক্ষেত।

পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকেরা। স্থানীয় কৃষক মো. রমিজ উদ্দিন বলেন,

“পাট চাষে আগে যা লাভ হতো, এখন আর হয় না। সার, বীজ, কীটনাশক, সেচ—সব কিছুর দাম বেড়েছে। অথচ বাজারে ন্যায্য দাম পাই না। তাই বাধ্য হয়ে ধান কিংবা ভুট্টার দিকে ঝুঁকছি।”

একই সুর আরেক কৃষক আফতাবুর রহমানের কণ্ঠেও। তিনি জানান,
“আগে পাঁচ বিঘা জমিতে পাট করতাম, এখন করি মাত্র এক বিঘায়। শুধু ঐতিহ্যটা ধরে রাখার জন্য করি। লাভ তো নেই।”

হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী,
২০১৮ সালে উপজেলায় প্রায় ৩,০০০ হেক্টর জমিতে পাট চাষ হতো। কিন্তু ২০২৫ সালে তা নেমে এসেছে মাত্র ৮৭০ হেক্টরে। অর্থাৎ, পাঁচ বছরের ব্যবধানে প্রায় ৭০ শতাংশ জমিতে আর পাট চাষ হচ্ছে না।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন
“পাট চাষে লাভজনকতা কমে যাওয়ায় কৃষকের আগ্রহ কমেছে। এছাড়া পাট কাটার পর জাগ দেওয়ার জায়গা ও শ্রমিক সংকটও বড় সমস্যা।”

তিনি আরও বলেন,
“সরকার পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে। এতে কিছুটা বাজার চাঙা হচ্ছে। আমরা কৃষকদের উচ্চ ফলনশীল জাত ব্যবহারে উদ্বুদ্ধ করছি, আশা করি আগামীতেও চাষ বৃদ্ধি পাবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com