• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বৃষ্টি নামলেই সাতক্ষীরার মধ্য-কাটিয়া বায়তুন নুর জামে মসজিদের সামনের রাস্তা হয়ে পড়ে চলাচলের অনুপযোগী

dailydhakamail / ২০১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- বৃষ্টি নামলেই যেখানে হয় জলাবদ্ধতার সৃষ্টি! এমন এক অবহেলিত জনপদের নাম
সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য-কাটিয়া বায়তুন নুর জামে মসজিদ সড়ক।

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য কাটিয়া এলাকার বায়তুন নুর জামে মসজিদের সামনের এই সড়কে একটু বৃষ্টি নামলেই হয়ে পড়ে জন চলাচলের অনুপযোগী।

আর বৃষ্টির পরিমাণ একটু বেশি হলেই প্রায় ১ ফুট পানির নিচে তলিয়ে থাকে সড়কটি?

জলাবদ্ধতার কারণে নামাজে আসা মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হয়।
এ এলাকার ড্রেনগুলো রাস্তার সাথে একাকার হয়ে গিয়েছে। কিছু কিছু স্থানে রাস্তার চেয়ে ড্রেন উঁচু হয়ে গিয়েছে? ফলে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় জমে জন চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে।

এলাকাবাসী জানান, বাসার সামনে রাস্তায় হাঁটুপানি। বাড়ি থেকে বের হতে পারি না?
বৃষ্টির পানি সরানোর কোনো ব্যবস্থা নেই? বৃষ্টি নামলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে চরম দুর্ভোগের স্বীকার হতে হয় আমাদের।
সময় মত ড্রেন পরিস্কার না করার কারণে ময়লা আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে যায়, তখন বৃষ্টি হলে ড্রেন দিয়ে পানি সরতে না পারায় ড্রেনের দুর্গন্ধ যুক্ত ময়লা পানি উপচে রাস্তায় জমতে থাকে, তখন রাস্তায় একদিকে বৃষ্টির পানি অপরদিকে ড্রেনের দুর্গন্ধ যুক্ত পানি একাকার হয়ে জন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
একান্ত প্রয়োজন ছাড়া এলাকার জনসাধারণ বের হতে পারেনা এ রাস্তা দিয়ে। নিতান্ত প্রয়োজনে হেঁটে হেঁটেই এলাকার মুদি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্য কিনতে গিয়ে পঁচা দুর্গন্ধ পানিতে ভিজে পায়ে দেখা দেয় চুলকানি রোগ।

তারপরেও অধিকাংশ সময় পৌরসভার কর্মচারীরা ড্রেন পরিস্কার করে দুর্গন্ধ যুক্ত আবর্জনা রাস্তার পাশে ফেলে যায় কিন্তু সে আবর্জনা একদিন দুদিন সপ্তাহপার হলেও পরিস্কার না করায় এলাকার পরিবেশ হয়ে পড়ে চরম দুষিত।

বৃষ্টির কারণে এলাকার দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে দিনাতিপাত করে বর্ষা মৌসুমে।

এলাকাবাসী জানান সাতক্ষীরা পৌরসভাটি বর্তমানে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নতি হলেও রাস্তা ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার চরম অবনতি লক্ষ্য করা যায়।

এলাকাবাসী গভীর ক্ষোভ প্রকাশ করে জানান, সরকার আসে সরকার যায়। আবার পৌরসভার মেয়র বদলায়, আবার বদলায় পৌরসভার স্থানীয় কাউন্সিলর, সকল নির্বাচনের পুর্বে কাউন্সিলর, মেয়র, সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতিশ্রুতি থাকে প্রথমে তারা জনস্বার্থে রাস্তাঘাট ও পানি চলাচলের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করবেন।
কিন্তু, কিছু কিছু এলাকায় কাজ হলেও সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্য-কাটিয়া এলাকার “কাটিয়া নবনুর সরাসরি প্রাথমিক বিদ্যালয়” ( জাতীয় ক্রিকেটার সৌম্য সরকার) এর বাড়ির দক্ষিণ পাশ দিয়ে যে, রাস্তাটি সাতক্ষীরা সরকারি কলেজ অভিমুখে গেছে ওই রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই বাসাবাড়ির পানি এসে পড়ে ভরাট যুক্ত ড্রেনে, আর ড্রেনের দুর্গন্ধযুক্ত আবর্জনার সাথে একাকার হয়ে রাস্তায় পানি ও আবর্জনায় একাকার হয়ে থাকে।
ফলে এলাকার জনসাধারণ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তির মধ্যে।

এলাকার গরীব মানুষের একদিকে যেমন কাজ নেই, অন্যদিকে বাড়ির সামনেই জমে থাকা পানি চলাচলও দারুন দূর্ভোগের স্বীকার হতে হচ্ছে তাদের।

এমতাবস্থায় চরম ভোগান্তির শিকার ভুক্তভোগী এলাকাবাসীর দাবি অচিরেই এই সড়কটি সংস্কারের ব্যবস্থা নেয়া হোক।
এব্যাপারে যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন তারা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com