• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জে ব্র্যাকের জেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

dailydhakamail / ২৪৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ-‘মানব পাচার রোধে সচেতনতার বিকল্প নেই’মানব পাচার রোধে সমাজের সবার মধ্যে সচেতনতা তৈরি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান – সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। 

বুধবার (২৫ জুন ২০২৫) সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত কর্মশালায়,সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের Combating Human Trafficking through Strengthening 4Ps project-এর উদ্যোগে আয়োজিত জেলা অ্যাডভোকেসি কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি আশাবাদ প্রকাশ করে আরও বলেন,‘ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মানব পাচার প্রতিরোধে যে কার্যকরী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে তা সিরাজগঞ্জের সাধারণ জনগণকে আরও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ নিজের বক্তব্যে অভিবাসন খাতসংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে  মানব পাচার সার্ভাইভারদের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা অ্যাডভোকেসি কর্মশালায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি ও মানব সম্পদ) রোজিনা আক্তার  তিনি তার বক্তব্যে বলেন, ‘জেলা পর্যায়ে রিক্রুটিং এজেন্সিগুলোর কোন শাখা না থাকায় দালালদের দৌরাত্ম বেড়েছে। তারা নানা মিথ্যা প্রলোভন দেখিয়ে  মানব পাচার ও প্রতারণা করছে। দালালদের কথায় ভুল করলে চলবে না।’ সিারজগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো: আনোয়ার হোসেন বলেন, ‘প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার কোন বিকল্প নেই। যারা প্রশিক্ষণ না নিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবে বলে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে।’ 

আলোচনায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ শাখা) আখিরুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আখলাকুর রহমান উজ্জল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আব্দুল হান্নান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুন্তাকীম মোঃ ইব্রাহিম। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জের ব্র্যাকের কো-অর্ডিনেটর মোঃ রইস উদ্দিন। আয়োজনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম, নিরাপদ অভিবাসন, অভিবাসনে জলবায়ুর নেতিবাচক প্রভাব, মানব পাচার প্রতিরোধ ও অনিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি হ্রাস কল্পে অংশীজনদের ভূমিকা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ শামসুজ্জামান। কর্মশালাটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ এমআরএসসি কো-অর্ডিনেটর এহতেশামুল হক। 

মানব পাচারের শিকার সৌদি আরব ফেরত রোজিনা আক্তার ও মাসুম তালুকদারকে কর্মশালা শেষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে অর্থনৈতিক পুনরেকত্রীকরণের উদ্দেশ্য দেওয়া আর্থিক সহায়তার চেক তুলে দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ-ফেরত অভিবাসী ও  মানব পাচারের শিকার হওয়া সারভাইভার  এবং তাদের পরিবারের সদস্যরা।  বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com