• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

রাজৈরে ইতালি প্রবাসীকে পিটিয়ে হত্যা: শ্বশুরবাড়িতে আগুন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

মাদারীপুর, 
মাদারীপুরের রাজৈর উপজেলায় ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তেজিত স্বজন ও গ্রামবাসী তার শ্বশুরের বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে। বুধবার (২৫ জুন) বেলা ১১টার দিকে বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নিহত হালিম খানের শ্বশুর সোমেদ চৌকিদারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে একটি রান্নাঘর, ধান রাখার গোলাঘর এবং চার কক্ষবিশিষ্ট একটি ভবনের ভিতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে রাজৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান দুপুরে সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলেও জানান তিনি।

এদিকে হালিম খানের মৃত্যু ও পরবর্তী এই অগ্নিসংযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com