• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

মাটিরাঙ্গায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে রথযাত্রা ও উল্টোরথ মহোৎসব পালিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

শাকিব হোসেন
মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি, 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও উল্টোরথ মহোৎসব। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খাঁন, পিএসসি। তিনি রথযাত্রা ও র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ।

রথযাত্রার শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নির্ধারিত পথ প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে আসে। শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জগন্নাথদেবের রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি উৎসবটিকে করেছে আরও সমৃদ্ধ।

আয়োজক কমিটি এই মহোৎসব সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, রথযাত্রা ও উল্টোরথ মহোৎসব মাটিরাঙ্গার ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে থাকে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com