• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

কেন্দুয়ায় ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও গণমিছিল

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

মাদারীপুর প্রতিনিধি
ইসরায়েলের ফিলিস্তিনে চলমান গণহত্যা ও অবৈধ ভূমি দখলের প্রতিবাদে মাদারীপুর সদর থানার কেন্দুয়া ইউনিয়নে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন শুক্রবার বিকেলে তালতলা বাজার থেকে শুরু হয়ে মিছিলটি ঘটকচর বাজার হয়ে পাশের পেয়ারপুর বাজার প্রদক্ষিণ করে ঘটকচর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আলেম মাওলানা মো. ইলিয়াস হোসেন জিহাদি বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে যে গণহত্যা ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে, তা মানবতার চরম লঙ্ঘন। মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীকে এই নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “ইসরায়েলি পণ্য বয়কট করা এখন সময়ের দাবি। সকলকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে তাদের বর্বরতা বন্ধে ভূমিকা রাখতে হবে।”

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com