• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

খাগড়াছড়িতে ‘Lemang Cooling Corner’-এর যাত্রা শুরু

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৪০৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

খাগড়াছড়ি, প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া রোডের সুইস গেইট এলাকায় নতুন উদ্যোক্তা অন্তর ত্রিপুরা ও রিন্টু ত্রিপুরার উদ্যোগে যাত্রা শুরু করলো “Lemang Cooling Corner” নামে একটি জুস ও নাস্তার দোকান।

শুক্রবার (২৭ জুন) বিকেলে দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী বিকিরণ রোয়াজা, হপ্রিং ব্যান্ডের পরিচালক অজয় সেন ত্রিপুরা, গায়ক, শিল্পী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।

দোকানের স্বত্বাধিকারী অন্তর ত্রিপুরা বলেন, “বেকার বসে না থেকে নিজে কিছু করার তাগিদ থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। অল্প পুঁজি দিয়ে শুরু করলেও আমরা চাই সেবার মান দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট করতে।”

তিনি জানান, “Lemang Cooling Corner”-এ গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মৌসুমী ফলের জুস—বিশেষ করে আম, আনারস, বেল ও তরমুজ—এছাড়া মুখরোচক নাস্তা ও বিশেষ স্ন্যাকস।

নতুন এই উদ্যোগ খাগড়াছড়ির তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মন্তব্য করেন অতিথিরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com