• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

রাজশাহীর কাটাখালীতে র‍্যাবের অভিযানে অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

বার্তা সম্পাদক / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :রাজশাহী মহানগরীর কাটাখালীতে অভিযান চালিয়ে অপহৃত অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এ সময় অপহরণকারীকেও গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (০২ আগষ্ট) সকালে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান র‍্যাব।

অপহরণকারী মোঃ বিশাল (২৩) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়ি গ্রামের মৃত আলম হোসেনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, অপহৃত ভিকটিম চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে। ১ নং ও ২ নং বিবাদী আত্তিয়তার সুবাদে ভিকটিম এর বাড়িতে যাওয়া আসা করতো ও বিভিন্ন সময় প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উক্ত্যত করত।

গত ২৪ জুন মঙ্গলবার সকাল নয়টার দিকে ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার জন্য বাড়ি হতে বের হলে সকাল সাড়ে নয়টার সময় চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ভিকটিম কে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভিকটিম এর পরিবার তাদের মেয়েকে ফেরত চাইলে ফেরত দিবেনা ও বিভিন্ন ধরনের হুমকি দেয় অপহরণ কারী বিশাল।

পরে ভিকটিম স্কুল শিক্ষার্থীর বাবা বাদি হয়ে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় অপহরণ মামলা দায়ের করেন। এর পেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার অভিযাচন মুলে র‍্যাব-৫ সিপিএসসি রাজশাহীর একটি অভিযানিক দল গতকাল গতকাল মঙ্গলবার ১ জুলাই বিকেল ৪.৪৫ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর কাঠালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের মুলহোতা বিশাল কে গ্রেফতার করেছে ও অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com