• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

যশোর সদর উপজেলায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড ২৩টি স্বর্ণের বারসহ গ্রেফতার ২

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫

 

ইব্রাহিম হোসেন

যশোরে তিন কেজি ১০০ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুরাদগর বাজার থেকে তাদের আটক করা হয়। বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন- শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা বলে দাবি বিজিবির।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে আরিফুল ইসলাম ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ২৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩.০৯৫ কেজি।

যশোর ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর গমন করছিলেন ওই দুই ব্যক্তি।

তিনি আরও বলেন, স্বর্ণসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com