• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি

দিনাজপুরে বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতির উদ্যোগে বিনামূল্যে বকনা গাভী বিতরণ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

৭ জুলাই সোমবার বাংলাদেশ বিকারত্ব দূরীকরণ সমিতি (বিবিডিএস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় খানসামা উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে প্রথম পর্যায়ে ৭টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪টি মোট ১১টি বকনা গাভী বিনামূল্যে দারিদ্র বিমোচনের জন্য উপকারভোগী নারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তমিজুল ইসলাম থাকার কথা থাকলেও তারা সরকারি কাজে ব্যস্ত থাকায় তাদের সম্মতিক্রমে বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতি দিনাজপুর এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান উপকারভোগী নারীদের মাঝে বকনা গাভী বিতরণ করেন। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা ভিডো এনজিওর নির্বাহী পরিচালক গোলাম রাব্বানী জুয়েল, খানসামা উপজেলার বিকাশ এনজিও’র নির্বাহী পরিচালক নুরুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিবিডিএস এর কো-অর্ডিনেটর হামিম তানজিলুর রহিমান। সভাপতির বক্তব্যে বিবিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তি এবং ক্ষমতায়ন বৃদ্ধি করতে উপকারভোগী নারীদের মাঝে বিনামূল্যে গাভী প্রদান করা হচ্ছে। ১টি গাভী থেকে আরও ১০টি গাভী হউক এবং আপনারা স্বাবলম্বি হবেন। এ কারণেই এনজিও ফাউন্ডেশন আপনাদের সহযোগিতা করে আসছে। তবে এই গাভীগুলো কখনো বিক্রি করতে পারবেন না।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com