• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সভাপতি হলেন আরেফ রব্বানী মানিক

dailydhakamail / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সকল জেলা পর্যায়ে গণপরিবহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করতে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী নগরীর গ্রেটার রোড এলাকার শাহ ডাইন কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুধু।

সভা শেষে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হন রব্বানী পরিবহনের স্বত্বাধিকারী আলহাজ্ব আরেফ রব্বানী মানিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান নজরুল ইসলাম হেলাল।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি (ঢাকা)–এর কোষাধ্যক্ষ খোকন মিয়া এবং রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম। এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের ১৫টি জেলার বাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, নেতৃবৃন্দ এবং পরিবহন মালিকগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি আব্দুর রহিম বক্স দুধু বলেন, “আপনাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট উপদেষ্টা ও মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে।” তিনি আরও বলেন, “উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি (২০২৫–২০২৭) মেয়াদের নবনির্বাচিত সভাপতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সম্মানিত সভাপতি আরেফ রব্বানী মানিক বলেন, “জুলাই মাসে যারা গণআন্দোলনে শহীদ হয়েছেন, আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।” তিনি আরও বলেন, “বর্তমানে যেসব অবৈধ যানবাহন— যেমন ব্যাটারিচালিত অটো, ইজিবাইক, নছিমন, করিমন, লোডার ভ্যান— যত্রতত্রভাবে চলাচল করছে, সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং আমাদের ২০ বছরের পুরনো বাস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সরকারের নতুন বাজেটে আয়কর বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “একজন শ্রমজীবী পরিবহন মালিক বা চালকের ওপর অতিরিক্ত আয়কর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতা। আমরা অবিলম্বে এই বাড়তি আয়কর প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com