• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

শাহজাদপুরে সাংবাদিক ইসরাফিলকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ।

dailydhakamail / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার কুখ্যাত মাদক সম্রাট সবুজ বিশ্বাসের মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জেরে জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক ইসরাফিল শেখকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ওই মাদক ব্যবসায়ী।
এই ঘটনায় সাংবাদিক ইসরাফিল শেখ গত ৮ জুলাই ২০২৫ তারিখে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, ৭ জুলাই ২০২৫ রাতের দিকে সাংবাদিক ইসরাফিল শেখ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। পোস্টটিতে বলা হয়—শাহজাদপুরের চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী সবুজ বিশ্বাস ভবঘুরে কিশোর গ্যাংয়ের মাধ্যমে জমজমাট ইয়াবা ব্যবসা পরিচালনা করছেন।

পোস্টে কিশোর গ্যাংয়ের এক সদস্যের বক্তব্য ও ছবি সংযুক্ত করা হয়, যেখানে বলা হয়,“বর্তমানে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ইয়াবা সম্রাট হচ্ছে সবুজ বিশ্বাস।”

এই পোস্টের পরদিন, ৮ জুলাই ২০২৫ দুপুরে সাংবাদিক ইসরাফিল শেখের মোবাইল নম্বরে (০১৭৮৯-***৭৭৮) একটি কল আসে। কলটি করেন অভিযুক্ত সবুজ বিশ্বাস। তিনি ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন,

“তুই কিসের সাংবাদিক! তোদের মতো সাংবাদিকের জন্য আমার সময় নাই! তোদের মতো অনেক সাংবাদিক আমার পেছনে ঘোরে ২০০/৫০০ টাকা পাওয়ার জন্য।”
তিনি আরও বলেন,“তোকে খুন করে লাশ গুম করে ফেলবো!”
হুমকিদাতা সবুজ বিশ্বাসের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,“অভিযোগ পেয়েছি।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com