• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

বগুড়ায় ধর্ষণ মামলায় ৩৬তম বিসিএস কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ মিমো কারাগারে।

dailydhakamail / ২৮৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়ার শেরপুরের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ মিমোকে (৩৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ এ আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মামুনুর রশিদ মিমো বগুড়ার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়ার মৃত খায়রুল আলমের ছেলে। তিনি ৩৬তম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বর্তমানে পাবনার চাটমোহর উপজেলায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।

প্রায় দুই বছর আগে তিনি প্রতিবেশী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সম্পর্কের ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ২০২৪ তাকে বেড়ানোর কথা বলে কাহালু উপজেলার বাটলদীঘি এলাকার একটি নির্জন শ্মশানঘাটে নিয়ে যান এবং সেখানেই তরুণীকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ২২ আগস্ট ২০২৪ তারিখে কাহালু থানায় মামুনুর রশিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

পরবর্তীতে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলার প্রেক্ষিতে আসামি হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তাকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং নির্ধারিত তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

নির্ধারিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার (১০ জুলাই) মামুনুর রশিদ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মোজাম্মেল হক এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও মোসলেম উদ্দিন লিটন।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com