• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

সিরাজগঞ্জে তুলা আবাদ বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ।

dailydhakamail / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:- ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের (এর মধ্যে সদর উপজেলার ৭০ জন) মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

তুলা উন্নয়ন বোর্ড বগুড়া জোন ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১০ জুলাই) সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জ-এর উপপরিচালক আব্দুল জব্বার মোঃ আহসান শহীদ সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. নাসিম হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ সাইদী রহমান, তুলা উন্নয়ন বোর্ডের জোন কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক-কৃষাণীরা।

উক্ত অনুষ্ঠানে বক্তারা তুলা চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com