• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা 

বার্তা সম্পাদক / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

 আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি প্রদর্শন,  কেক কর্তন ও আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয় । 

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা কদমতলা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার হলরুমে- অত্র সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল এঁর সভাপতিত্বে কোরান তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সংগঠনের উপদেষ্টা,জি.আর ডিগ্রী কলেজে’র সহকারী অধ্যাপক আব্দুল মান্নান এঁর  সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,”প্রিয় সলঙ্গা’র গল্প”র চীফ এডমিন শাহ আলম।

এসময়ে অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন, ডেপুটি এটর্নি জেনারেল আসাদ উদ্দিন,

অনলপ্রবাহের কবি গাজী ইসমাঈল হোসেন সিরাজী’র নাতি তূর্যনাদের অমর কবি আসাদ উদ-দৌলা সিরাজী’র কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সাংবাদিক, কবি, লেখক, সুবক্তা  আধ্যাত্ত্বিক সাধক সিরাজী দ্যা জুনিয়র পীরজাদা ড. মুনীর উদ-দৌলা শামীম সিরাজী,  সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সহকারী অধ্যাপক মাহবুব জলিল কিরণ, মানবতার ফেরিওয়ালা, শাহজাদপুরের কৃতি সন্তান মামুন বিশ্বাস,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোস্তফা জামান,সংগঠনের উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার,ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন,লাইফ লাইন ফার্মেসীর স্বত্বাধিকারী মিলনসহ অনেকে।বক্তারা বলেন,১১ বছর পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ করছে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন। সমাজ সেবায় অনন্য ভুমিকা রেখে চলেছেন তারা। সকলের সহযোগীতায় তারা সমাজের অসহায়,সুবিধাবঞ্চিত মানবজাতির কল্যাণের লক্ষ্যে নিরলস ভাবে প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন।কিছু পেতে নয়,কিছু দিয়ে নি:স্বার্থভাবে কাজ করে চলেছেন এ সংগঠনের এক ঝাঁক তরুণের দল।বক্তারা বলেন,এলাকার সুবিধাবঞ্চিতদের মানবিক সাহায্য,সহায়ানুভুতি ও সামাজিক সচেতনতায় সৃষ্টি থেকেই উল্লেখযোগ্য পরিমান ভুমিকা রেখেই চলেছেন। মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্তদান,শীতবস্ত্র বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ,কন্যাদায়গ্রস্তদের আর্থিক সহযোগীতা,হুইল চেয়ার বিতরণ,টিউবওয়েলের ব্যবস্থা,পিপাসার্তদের শরবতপান,মসজিদ মাদ্রাসায় কোরান, হাদীস বিতরণ,

করোনাকালীন সময়ে প্রচারণা,সাবান,হ্যান্ড ওয়াস,মাক্স বিতরণ,সুচিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি মানব সেবার জলন্ত প্রমান।সংগঠনটির মানবতাবোধ ইতিমধ্যেই সলঙ্গাবাসীর নিকট প্রশংসা কুড়িয়েছেন।পরিশেষে “প্রিয় সলঙ্গার গল্প” অন্যায়,দুর্নীতি,সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরবে।আজকের এ মহৎ কাজে তারা আন্তরিক,শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।আগামীতে সমাজের অসহায়,দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের লক্ষ্যে এ সংগঠনকে সহযোগীতায় দেশ ও দেশের বাইরের দানবীর, বিত্তশালী,বিবেকবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।অনুষ্ঠানের সমাপনীতে সম্মানিত অতিথিদের নিয়ে কেক কর্তন করা হয়।পরে উপস্থিত সকলকে নিয়ে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com