• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

পটিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাড়ে ৩লাখ টাকার তার চুরি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরসভার ৩নং ওয়ার্ডে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৈদ্যুতিক সার্ভিস তার সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল আজিজের পটিয়া থানায় ২৪শে জুলাই দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়,উক্ত বিদ্যালয়ে ২দফায় বৈদ্যুতিক তার চুরি হয়।গত১০জুলাই বিকাল ৫টা৩০মি: হতে ১৩ই জুলাই সকাল ৭টার মধ্যে ১ম দফা চুরি হয়।মুল একাডেমিক ভবন থেকে বৈদ্যুতিক খুটি পর্যন্ত ১শ গজ ১৬আরএম সার্ভিস তার,যার আনুমানিক মূল্য ১লাখ ৭৫হাজার টাকা।
গত ২২শে জুলাই বিকাল হতে ২৩জুলাই সকাল ৭টার মধ্যে ২য় দফা তার চুরি হয়। নতুন একাডেমিক ভবন থেকে একই তার ১শ গজ,যার আনুমানিক মূল্য ১লাখ ৮০হাজার টাকা।

প্রধান শিক্ষক মো:আবদুল আজিজ জানান, ১ম দফা চুরির সময় তিনি ছুটি নেয়ায় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ২য় দফা চুরির সময় তিনি ঢাকা ছিলেন। তখন ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেন, সহকারী প্রধান শিক্ষক কল্লোল কুমার বৈদ্য।২দফা চুরির ঘটনায় বিদ্যালয়ের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়।বর্তমানে নতুন ভবনে ক্লাস,পরীক্ষা নেয়া যাবে না পুরা ভবনটি অন্ধকার। যতক্ষণ না নতুন তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়নি।

এবিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এস আই)অনিক ভক্ত বলেন, অভিযোগের ভিক্তিতে আমি ঘটনা স্হল পরিদর্শন করি।গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দ্রুত মুল অপরাধীদের ধরে শাস্তির আওতায় আনা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com