• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

একজন আদর্শবান শিক্ষিকা ও একজন আদর্শবান মায়ের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক প্রকাশ।

dailydhakamail / ২৭০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

✍️গাজী আব্দুল আলীম, খুলনা জেলা প্রতিনিধি:-আমার সেজ চাচী মা মরহুমা মনোয়ারা সুলতানা গতকাল ৪ আগস্ট সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার শবদেহ ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি মহিলা মাদ্রাসায় গোসল সম্পন্ন করে ছোট কন্যা মিরার বাসায় রাখা হয়।

ঢাকায় অবস্থানরত আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীরা খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখতে ছুটে আসেন। রাত প্রায় এগারোটার পরে মরহুমাকে কফিনে আবৃত করে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে ঢাকাস্থ বাসা থেকে খুলনার রূপসা থানার রাজাপুর বাজারসংলগ্ন নিজ বাসভবনে আনা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ৫ আগস্ট সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে সেনের বাজার কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মরহুমা মনোয়ারা সুলতানা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন এবং অবসর গ্রহণ করেন প্রায় দেড় দশক আগে। অবসরের পর তিনি তার সন্তানদের সাথে বিভিন্ন স্থানে পারিবারিকভাবে বসবাস করতেন।

মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা, ২ পুত্রবধূ, ২ জামাতা, নাতি-নাতনি, পুত্র-পুত্রীসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার বড় ছেলে প্রফেসর ড. মনিরুজ্জামান কাজল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। তিনি অবসরের পর বেশিরভাগ সময় বড় ছেলের বাসায় অবস্থান করতেন। মাঝেমধ্যে রাজাপুরের নিজ বাড়িতে ছোট ছেলে আরিফুল ইসলাম বাদলের পরিবারের সাথে সময় কাটাতেন। আরিফুল ইসলাম বাদল তেরখাদা উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত।

তার বড় মেয়ে ডরোথী একটি কলেজে শিক্ষকতা করেন এবং ছোট মেয়ে মিরার স্বামী জনাব মেহেদী সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

মরহুমা মনোয়ারা সুলতানা জীবদ্দশায় পবিত্র মক্কা নগরীতে তার বড় ছেলে প্রফেসর ড. মনিরুজ্জামান কাজলের সাথে হজব্রত পালন করেন।

তার স্বামী জি.এম. আব্দুর রশিদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি বহু বছর পূর্বেই ইন্তেকাল করেছেন।

ব্যক্তিগত জীবনে মরহুমা ছিলেন একজন সাদা মনের আদর্শ শিক্ষিকা। তিনি জীবনের প্রায় ৩৫ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং তার হাতে গড়া বহু ছাত্রছাত্রী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। জীবদ্দশায় তাকে কখনো বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে দেখা যায়নি।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com