• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা।

dailydhakamail / ২৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হয়। ভাষণটি ছিল জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দিবসের অন্যতম প্রধান কর্মসূচি।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস তার ভাষণে বলেন,”সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি কাজ অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে আমি ঘোষণা দিচ্ছি, আমরা এখন একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পথে যাত্রা শুরু করছি।”

তিনি আরও বলেন,“অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি খুব শিগগিরই প্রধান নির্বাচন কমিশনারের নিকট চিঠি প্রেরণ করব, যাতে আগামী রমজানের আগেই, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু করতে পারে নির্বাচন কমিশন।”

ভাষণে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এভাবেই দেশের রাজনৈতিক উত্তরণ ও গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করতে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে এগিয়ে যাচ্ছে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com