• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন জীবিত বৃদ্ধার সম্পত্তি দখল, জোরপূর্বক দলিল, অপহরণ ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

বার্তা সম্পাদক / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ (৮০) মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় অনিচ্ছায় জোরপূর্বক সম্পত্তি দখলের উদ্দেশ্যে দলিল তৈরি, অপহরণ ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তারই মেয়েদের বিরুদ্ধে।

 বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের কালিবাড়ী  নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে – এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীর পুত্র টি.এম. নুর এজাজ।

লিখিত বক্তব্যে তিনি জানান, সিরাজগঞ্জ পৌরশহরের  কালীবাড়ী মোড় থেকে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে অপরিচিত  চারজন ব্যক্তি নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেয়। পরে জানা যায়, তারা একটি বেসরকারি রিহ্যাব সেন্টারের ভাড়া করা লোক, যাদের পেছনে ছিলেন- তার আপন বোনেরা এবং তাদের সহযোগী সোহাগ নামের এক ব্যক্তি। পরে তাকে জোরপূর্বক ‘রেনেসাঁ রিহ্যাব সেন্টারে’ আটক রেখে ‘মাদকাসক্ত’ হিসেবে মিথ্যাচার চালানো হয়।

নুর এজাজ জানান, ওই রেনেসাঁ রিহ্যাব  সেন্টারে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই সময়ে সোহাগ নামের  স্ত্রী মেহেজাবিন মৌ এবং আমার ২ কন্যা শিশুসন্তান কে সিরাজগঞ্জ থেকে কলাকৌশলে জোরপূর্বক  ঢাকা নিয়ে গিয়ে বড় বোনের বাসায় অবরুদ্ধ করে রাখে। পরে এক আত্মীয়ের চল্লিশা অনুষ্ঠানের সুযোগে আমার স্ত্রী ২ শিশুকন্যা পালিয়ে আসেন। আমার স্ত্রী আমাকে  মুক্ত করার চেষ্টা করেন। দীর্ঘ দুই মাস আটকের পর   গত১৫মে-২০২৫ খ্রিঃ  আমার  আত্মীয়-স্বজনের সহায়তায় মোটা  রিহ্যাব অংকের টাকার মাধ্যমে আমাকে সেখান থেকে  মুক্ত করা হয়। 

 এই সব পরিকল্পিত ভাবে সাজানো ঘটনা  ঘটিয়ে এই সুযোগে আমার   পিতার  প্রায় ৬ বিঘা  জমি পিতাকে ভয়ভীতি দেখিয়ে কলাকৌশলে   দলিল তৈরি করে আত্মসাৎ করেছেন আমার বোনেরা। জমিগুলোর দলিল নম্বর ১২২৮ (২৩.০৩.২০২৫), ১৯৮০ (২৩.০৩.২০২৫) ও ১৯৮১ (২৪.০৩.২০২৫)। এসব জমির বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা । নুর এজাজ বলেন, আমার পিতাকে কে  ভুল বুঝিয়ে জোর করে   স্বাক্ষর নেওয়া হয়েছে, যা  ভিডিও চিত্র  প্রমাণ রয়েছে।

এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে- আমার বোনদের নিয়োগকৃত এক উকিল সহ অন্যারা বাধা দেয় এবং আমাকে ভয় দেখায় এবং   কোর্টে গিয়ে   মামলা করিস এই বলে পরামর্শ দেয় এবং আমাকে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে নিয়ে আসে।  তবে কোর্টে মামলা করতে গেলে আবারও ওই উকিল  সিরাজগঞ্জ আইনজীবী সমিতি নিয়ে যায় তারা  আলোচনার মাধ্যমে মিমাংসা করার আশ্বাস দেন। পরে দুই দফা নোটিশ দিলেও অভিযুক্তরা হাজির হয়নি বরং তদবিরের মাধ্যমে অভিযোগ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ঘটনায় মূলহোতা সোহাগ ও তার পরিবার বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর এজাজের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে র‌্যাব দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এ সংক্রান্ত প্রমাণ, মেসেঞ্জারের বার্তা ও অডিও রেকর্ড তার কাছে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে টি.এম. নুর এজাজ এ ঘটনায় অপহরণ, অবৈধ আটক, নির্যাতন এবং জমি আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তার বাবার সম্পত্তি রক্ষায় অবৈধ দলিল বাতিল করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

এসময় আরটিভি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, দীপ্ত টিভি ও খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির, দৈনিক  সকালের সময় জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক   জয়সাগর পত্রিকার সিনিয়র  স্টাফ রিপোর্টার আজিজুর রহমান মুন্না, বিজনেস মিরোর ও আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক অগ্রসর ও বাংলাদেশ গার্ডিয়ান পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্র, দৈনিক অধিকরণ ও দি ট্রিব্যুনাল পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক জনবানী ও আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার সোহান সেখ, ক্রাইম তালাশের শাহ আলম, দৈনিক আমার বাঙলা ও বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুব চৌধুরী সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com