• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: পাঁচজন আটক।

dailydhakamail / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) ভোর থেকে সারা দিন ধরে চালানো অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান। যদিও এখন পর্যন্ত আটককৃতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে, গাজীপুর শহরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যেই এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তুহিন ছিলেন দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার একজন সাহসী সংবাদকর্মী। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা, পিতার নাম হাসান জামাল।

ঘটনার আগে অনলাইনে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়—এক তরুণীকে মারধর করছিল এক যুবক। এ সময় সেখানে উপস্থিত হয় আরও ৬-৭ জন যুবক, যারা চাপাতি ও ছুরি নিয়ে ওই যুবককে আক্রমণ করতে এগিয়ে আসে। ধারণা করা হচ্ছে, এই ঘটনার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন।

তুহিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও একপর্যায়ে ধাওয়া করে তাকে ধরে ফেলা হয় এবং রাস্তার পাশে একটি দোকানের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম-উত্তর) রবিউল হাসান জানান, ভিন্ন একটি ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিন হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে হামলাকারীদের শনাক্ত করেছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com