• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা, বৃক্ষরোপণ ও আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

dailydhakamail / ২৯৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে রবিবার (১০ আগস্ট ২০২৫) নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। একই দিনে বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

বেলা ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষা অর্জনের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এছাড়াও মোবাইল ফোন আসক্তি থেকে বিরত থাকতে হবে এবং পিতা-মাতা, শিক্ষক ও অভিভাবকদের সম্মান করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক ও সাংবাদিক মোঃ এনামুল হক, নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, জেলা যুবদলের অর্থ সম্পাদক বাবুল সরকার, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছালাম টুপা সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আলম সাজু, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল আলম সরকার দুলাল প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদার স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com