• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

সাহায্যের হাত বাড়িয়ে সুবিধাবঞ্চিতদের চোখে আলো জ্বালালেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

dailydhakamail / ২৮৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

অতনু চৌধুরী (রাজু), খুলনা:- সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় সমাজের সুবিধাবঞ্চিত হাজার হাজার মানুষ বিনামূল্যে অন্ধত্ব থেকে মুক্তি পাচ্ছেন।

গত শনিবার (০৯ আগস্ট) রাতে বাগেরহাটের এক হাসপাতালে আয়োজিত চক্ষু শিবিরে শতশত রোগীর বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স সরবরাহ, ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরপর রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন লায়ন ড. ফরিদুল ইসলাম এবং দ্রুত সুস্থতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমার জীবনবোধের চিন্তাভাবনা থেকেই এই সেবামূলক কার্যক্রম চালাচ্ছি। আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে এসেছি একদিন চলে যেতে হবেই। পরকালে প্রতিটি কাজের হিসেব দিতে হবে। তাই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে চোখের আলো ফেরানোর চেষ্টা করছি। অনেকের চোখে সমস্যা থাকলেও তাঁরা তা বুঝতে পারেন না। তাদের চোখ সুস্থ রেখে মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।”

২০০৯ সাল থেকে নিজস্ব অর্থায়নে বাগেরহাট অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রতি বছর এই চক্ষু শিবির আয়োজন করে আসছেন তিনি। এ পর্যন্ত ৭০ হাজারের বেশি রোগীকে প্রাথমিক চিকিৎসা এবং প্রায় ১০ হাজার ৮শ’ রোগীর ছানি, নেত্রনালী, মাংসবৃদ্ধি ও ট্যারিজম অপারেশন সম্পন্ন হয়েছে। এসব সেবা প্রাপ্ত শিশু শিক্ষার্থী তাদের পড়াশোনা অব্যাহত রেখেছে, কর্মক্ষমরা সংসারে আয়-রোজগার করে যাচ্ছেন এবং বৃদ্ধরাও চোখের আলোয় স্বাভাবিক চলাচল করছেন।

লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের এই মানবিক উদ্যোগ সমাজে নতুন আলো হিসেবে প্রসিদ্ধি পেয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com