• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

খ্যাতনামা পণ্ডিত গিরিশ চন্দ্র সেনের ১১৫তম মৃত্যুবার্ষিকী আজ।

dailydhakamail / ২৫১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ● শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ইং (১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ) — বিশিষ্ট পণ্ডিত, ব্রাহ্মধর্ম-প্রচারক, লেখক, সাংবাদিক ও সম্পাদক গিরিশ চন্দ্র সেনের ১১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৮৩৪ সালে নরসিংদীর পাঁচদোনা গ্রামে জন্ম নেওয়া এই বহুমুখী প্রতিভা ১৯১০ সালের ১৫ আগস্ট কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলা ভাষায় কুরআনের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক হলেন মৌলভী নইমুদ্দীন। তাদের অনুবাদটি ১৮৩৬ সালে প্রকাশিত হয়েছিলো।
গিরিশচন্দ্র সেন বাংলা ভাষায় কুরআন অনুবাদের জন্য পরিচিত হলেও, তিনি আসলে এটি প্রকাশ করেছিলেন। ১৮৮৬ সালে তিনি মৌলভী নইমুদ্দীনের করা অনুবাদটি পুস্তক আকারে প্রকাশ করেন।

এজন্য তিনি ‘ভাই গিরিশ চন্দ্র’ নামে সমধিক পরিচিতি পান এবং মুসলিম সমাজে ‘মৌলভী’ উপাধিতেও সম্মানিত হন। আরবি, ফারসি, উর্দু ও ইসলামী বিষয়াবলীতে তাঁর ছিল গভীর পাণ্ডিত্য।

পেশাগত জীবনের শুরু ময়মনসিংহে ডেপুটি ম্যাজিস্ট্রেটের অফিসে নকলনবিশ হিসেবে। পরে শিক্ষকতা, সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় যুক্ত হন। ‘ঢাকা প্রকাশ’ পত্রিকায় কাজ শুরু করে তিনি পরবর্তীতে ‘সুলভ সমাচার’, ‘বঙ্গবন্ধু’ ও মাসিক মহিলা পত্রিকার সম্পাদক ও সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৮৭১ সালে কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। ধর্ম, দর্শন ও মানবতার অনুসন্ধানে ভ্রমণ করেন ভারত ও ব্রহ্মদেশ। ১৮৭৬ সালে লক্ষ্ণৌয়ে গিয়ে ইসলামি সাহিত্য ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন এবং আরবি ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেন।

তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ৪২টি, যার মধ্যে তাপসমালা (৯৬ জন ওলি-আউলিয়ার জীবনচরিত), তত্ত্বরত্নমালা, হাদিস-পূর্ব বিভাগ, মহাপুরুষ মোহাম্মদ ও তৎপ্রবর্তিত ইসলাম ধর্ম, এমাম হাসান ও হোসায়নের জীবনী, চারিজন ধর্মনেতা, চারটি সাধ্বী মুসলমান নারী, খলিফাবর্গ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর গ্রন্থসমূহ মুসলিম সমাজে ব্যাপক সাড়া ফেলেছিল।

শিক্ষা, সাহিত্য ও ধর্মচর্চায় অসামান্য অবদানের জন্য গিরিশ চন্দ্র সেন আজও স্মরণীয় সর্বধর্মসমন্বয়ের প্রতীক হিসেবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com