• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

টুঙ্গিপাড়ায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও মহাসড়কের পাশে গাছ রেখে ব্যবসা ৩০ হাজার জরিমানা

বার্তা সম্পাদক / ২৯৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাসড়কের পাশে গাছ রেখে দীর্ঘদিন ধরে ‘স’ মিল ব্যবসা পরিচালনা করছিলেন মুশফিকুর রহিম নামে এক ব্যবসায়ী। এতে সরকারি ড্রেন ভেঙে যাওয়া সহ চলাচলে ব্যাপক সমস্যায় পড়েছিলো সাধারণ মানুষ।

রোববার (১৭ আগস্ট) সকালে মহাসড়ক আইনে মুশফিকুর রহিম নামে ঐ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

টুঙ্গিপাড়া-পিরোজপুর মহাসড়কের চৌড়ঙ্গি এলাকায় এ অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

প্রশাসন থেকে ঐ ব্যবসায়ীকে একাধিকবার সতর্কবার্তা দিয়ে গাছ সরিয়ে নিতে বললেও কর্ণপাত না করেই ব্যবসা পরিচালনা করছিলেন । অবশেষে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও মানুষের দুর্ভোগের কারণে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

টুঙ্গিপাড়া ইউএনও ফারজানা আক্তার বলেন, মহাসড়কের পাশে গাছ রাখার কারনে পৌরসভার অর্থায়নে তৈরি করা ড্রেনের কিছু অংশ ভেঙে যায়। আর মানুষের চলাচলে ভোগান্তির অভিযোগ পেয়ে ব্যবসায়ীকে একাধিকবার সতর্ক করে গাছ সরিয়ে নিতে বলা হয়। কিন্তু তিনি কর্ণপাত না করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাই মহাসড়ক আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করার পর তিনি গাছ সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com