• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, আলোচনা ও পুরস্কার বিতরণ।

dailydhakamail / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী, সিনিয়র স্টাফ রিপোর্টার :-
সাতক্ষীরার দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মসজিদ কমপ্লেক্স ভবনের নিচতলায় এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

তার আগে সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পুকুরে জাতীয় মাছ রুই, কাতল ও মৃগেল মাছ অবমুক্ত করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন—
দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং সফল মৎস্যচাষী জাহাঙ্গীর আলম।

এ সময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহীনা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার মণ্ডলসহ উপজেলার সফল বিভিন্ন মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সফল পাবদা মৎস্যচাষী গোলাম ফারুক সরদার, সফল কার্প মৎস্যচাষী রিয়াজুল ইসলাম ও মিজানুর রহমানসহ আরও কয়েকজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com