• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় নাশকতার মামলার আসামি ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা: মূল আসামি গ্রেফতার, উদ্ধার ছুরি ও মোবাইল

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার, গোবিন্দগঞ্জ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতা ও বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামকে (৩২) গলা কেটে হত্যার ঘটনায় মূল আসামি রিফাত মন্ডল সৌরভ (১৬) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার ভোরে গাইবান্ধা শহরের একটি কোচিং সেন্টার থেকে রিফাতকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুকুর থেকে ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়।

ওসি বুলবুল ইসলাম জানান, দোকানে টাকা বাকি এবং আগের একটি চুরির ঘটনায় জরিমানা গুনতে হওয়ায় ক্ষোভের জেরে রিফাত নজরুলকে হত্যা করেছে। ১৬ আগস্ট রাতে ক্লোরোফর্ম মিশানো রুমাল দিয়ে অজ্ঞান করে, পরে ফাঁকা মাঠে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

গ্রেফতার রিফাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। তাকে শিশু আদালতে সোপর্দ ও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট সকালে শীতল গ্রামের ধানক্ষেত থেকে নজরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com