• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নাগরপুরে উপ-সহকারী তহশিলদার ফরহাদের ঘুষ–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

dailydhakamail / ৩৪০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মো: শাকিল হোসেন শওকত স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. ফরহাদ আলীর ঘুষ–দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু, জুতা নিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। নাগরপুর উপজেলা ও মাহমুদনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় মো. আলমাস উদ্দিন। তিনি অভিযোগ করেন, নায়েব ফরহাদ আলী ক্ষমতার অপব্যবহার করে জমির খাজনা ও নাম খারিজের জন্য ২০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা, এমনকি এক লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করেন। টাকা না দিলে সেবা প্রার্থীদের নানা ধরনের হয়রানি, ভয়ভীতি ও হুমকির শিকার হতে হয়।

এ সময় আরও বক্তব্য দেন মো. মজিবর রহমান, মো. ইউসুফ এবং মো. আলাউদ্দিন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নায়েব ফরহাদ আলীর দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। পুরো ভূমি অফিস এখন ঘুষের আখড়ায় পরিণত হয়েছে।

এ বিষয়ে নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক সাংবাদিকদের জানান,“আমরা ইতোমধ্যে এ অভিযোগের তদন্ত সম্পন্ন করেছি। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক (ডিসি) অফিসে জমা দেওয়া হবে। ডিসি অফিস থেকে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতির সাথে জড়িত নায়েব ফরহাদ আলীকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com