• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

শ্রীপুরে অবৈধ সিসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

dailydhakamail / ৩২৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরের শ্রীপুরে সবুজ নয়নাভিরাম গ্রামের নিভৃত পল্লীতে অবৈধভাবে গড়ে তোলা পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এতে আশপাশের বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে।
এ সময় কারখানা থেকে কয়লা ও একটি বড় জেনারেটর জব্দ করা হয়।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লাকচতল গ্রামে আলমগীর-জাহাঙ্গীরের ভিটায় স্থাপিত সততা ব্যাটারি হাউজ নামের ওই অবৈধ কারখানায় অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই খবর পেয়ে কারখানার কর্মীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দীন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, আলমগীর ও জাহাঙ্গীরের জমি ভাড়া নিয়ে গাইবান্ধার এক ব্যক্তি সেখানে কারখানা চালু করেছিলেন। আগে ওই স্থানে পোল্ট্রি শেড ছিল। পরে সেটি সিসা গলানোর কাজে ব্যবহার করা হয়। রাত নামতেই শ্রমিকরা পুরনো ব্যাটারির ভেতরের সিসা বের করে আগুনে পুড়িয়ে গলাতো। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। শিশুসহ অনেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন।

বাসিন্দাদের অভিযোগ, অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় কারখানার মালিকপক্ষ সব সিসা ও দামি যন্ত্রপাতি সরিয়ে নেয়। ফলে কারখানাটি ফাঁকা অবস্থায় পাওয়া যায়। তাদের দাবি, স্থানীয় কোনো দালাল চক্র বা প্রশাসনের ভেতরের কেউ এই তথ্য আগেই দিয়ে দিয়েছে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল বলেন, “সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। তবে কাউকে পাওয়া যায়নি। কারখানা থেকে কয়লা ভর্তি কয়েকটি বস্তা ও একটি বড় জেনারেটর জব্দ করা হয়েছে।”

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছি। কারখানাটি বন্ধ করা হয়েছে।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের পরিবেশ ও স্বাস্থ্যবিধি-ঝুঁকিপূর্ণ অবৈধ কারখানা যেন আর কোনোভাবেই চালু না হতে পারে সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com