• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

৬ মাস পর ফের জেলগেটে গ্রেফতার এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাস

বার্তা সম্পাদক / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ খ্রী. — দীর্ঘ ৬ মাস ধরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে হয়রানির শিকার পাবনার এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে মোবারক বিশ্বাসকে জামিনে মুক্তি ও মামলাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “একজন পেশাদার সাংবাদিককে এভাবে হয়রানির কোনো মানে হয় না। এটি রাজনৈতিক হিংসাত্মক নৈরাজ্যের বহিঃপ্রকাশ, যা চরম নিন্দনীয় এবং অমানবিক।” তিনি আরও বলেন, সাংবাদিক মোবারক বিশ্বাস রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। নিরপেক্ষ তদন্ত হলে তিনি অবশ্যই নির্দোষ প্রমাণিত হবেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, দীর্ঘদিন কারাবন্দী থাকায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এমনকি মোবারকের অনুপস্থিতিতে তার আপন ভাই অধিকাংশ জমি জোর করে দখল করে নিয়েছে এবং স্ত্রীকে মারধরের শিকার হতে হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ মার্চ পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়ার নিজ বাসা থেকে মোবারক বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। দুই মাস কারাগারে অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হন।

মোবারক বিশ্বাস বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পাবনা জেলা শাখার সাবেক সম্পাদক। বিষয়টি নিরপেক্ষ তদন্তের জন্য বিএমএসএফ রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানের সঙ্গে যোগাযোগ করেছে। একই সঙ্গে সংগঠনটি পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার সুদৃষ্টি কামনা করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com