• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

বদরগঞ্জে লটারি নামক জুয়া ও মেলার ভেতরের অশ্লীলতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

বার্তা সম্পাদক / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মোঃ আল-আমিন ইসলাম

রংপুরের বদরগঞ্জ উপজেলায় চলমান একটি মেলায় “লটারি” নামক জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকার সচেতন নাগরিক ও সাধারণ জনগণ।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, মেলায় প্রতিদিন প্রায় ১৬০টি লটারি বক্স চালু রয়েছে, যার মাধ্যমে দৈনিক প্রায় ১ কোটি টাকার বেশি আয় করা হচ্ছে। অথচ এ মেলার পরিচালনায় খরচ মাত্র ৪ লক্ষ টাকা, বাকি পুরো টাকাই তুলে নিচ্ছে লটারি সিন্ডিকেট। এর ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ প্রতারিত হচ্ছে এবং যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

সচেতন নাগরিকরা অভিযোগ করেন, এ মেলার আড়ালে চলছে নগ্নতা, অশ্লীল নৃত্য ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। তারা বলেন, যারা দিন আনে দিন খায়, তারা লটারির লোভে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব অনিয়ম বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কোনো কার্যকর ভূমিকা নেই। তিনি গণমাধ্যম কর্মীদের জানান, তিনি কিছু করতে পারবেন না। তবে রংপুর জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন যে, অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এলাকার সাধারণ মানুষ ও সচেতন সমাজ দাবি করেছেন, দ্রুত এই লটারি ও অশ্লীলতার মেলাকে বন্ধ করতে হবে। তা না হলে তারা দুর্বার গণআন্দোলনের ঘোষণা দেন।

তারা বাংলাদেশ সেনাবাহিনীসহ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করেন, যাতে বদরগঞ্জের যুবসমাজ রক্ষা পায় এবং সাধারণ মানুষ বাঁচে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে মেলার বিরুদ্ধে এলাকায় মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি চলমান থাকলেও এখনো বন্ধ হয়নি লটারির কার্যক্রম।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com