• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

শেরপুরে ভক্তদের আরাধনায় পালিত হলো শ্রী রাধা কৃষ্ণ লীলা কীর্তন

dailydhakamail / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

তাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার শেরপুর সান্যালপাড়া শ্রী শ্রী কালাচাঁদ মন্দির অঙ্গনে শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দদের আয়োজনে অনুষ্ঠিত হলো ৬৪ প্রহরব্যাপী (৮ দিন) শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা কীর্তন।

এ কীর্তন শেরপুর পৌরসভা তথা পুরো উপজেলার অন্যতম বৃহৎ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মসভা। প্রতিবছর ভাদ্র মাসে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত এই মহোৎসবে শেরপুর ছাড়াও আশপাশের জেলা-উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ ভক্তবৃন্দের আগমন ঘটে। আগত ভক্তদের জন্য প্রতিদিন তিন বেলা কাঙালি ভোজের আয়োজন করা হয়। পাশাপাশি কীর্তন উপভোগের জন্য মন্দির প্রাঙ্গণ সাজানো হয় মনোরম পরিবেশে।

আয়োজকরা জানান, এটি শুধু কীর্তন নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের এক মহামিলনমেলা। উদ্বোধনী দিন থেকে সমাপ্তি পর্যন্ত শান্তিপূর্ণভাবে যজ্ঞানুষ্ঠান চলে। এই আয়োজন বর্তমান প্রজন্মকে ধর্মীয় অনুশাসনের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে উঠেছে।

গত ৭ সেপ্টেম্বর রাত ৩টায় এই মহাযজ্ঞে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র, ধুনট-শেরপুরের জনপ্রিয় নেতা আলহাজ্ব জানে আলম খোকা।
তিনি বলেন—“শেরপুরের মাটিতে যে সম্প্রীতির বন্ধন রয়েছে, তা কোনো দিন বিলীন হতে দেব না। শুধু আমি নই, আমার মতো আরও অনেকে আছেন, যারা এ সম্প্রীতির বন্ধন রক্ষা করতে সদা সচেষ্ট থাকবেন। তবে এই সম্প্রীতি ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মণ্ডলসহ অনেকে।

শিশিরভেজা সকালে ভক্তবৃন্দরা নানা সাজসজ্জায় শোভাযাত্রার মধ্য দিয়ে শহর প্রদক্ষিণ করেন এবং মহাযজ্ঞের পরিসমাপ্তি ঘটে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com