• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার

জমি দখলে নিতে নওগাঁ জেলা বৈষম্য বিরোধী নেতা রাফির হামলা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৪৪৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট: নওগাঁর বদলগাছি উপজেলায় ফসলি জমি দখলে নিতে জমির মালিকের ওপর হামলার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র নেতা রাফির বিরুদ্ধে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার কোমারপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাফি হলেন, নওগাঁ জেলা সাবেক বৈষম্য বিরোধী ছাত্রনেতা। তিনি এলাকায় নিজেকে ছাত্রনেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জমির মালিক ফরহাদ হোসেন তাঁর নিজ জমিতে গেলে রাফি, তার চাচাতো ভাই সাফি আর এই দু’জনের বাবা লাঠি, কোদাল দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে বাড়ির মহিলারা ঠেকাতে আসলে তাদের ওপরও হামলা করে রাফি ও তার পরিবার। হামলায় ফরহাদের মাথায় কোদালের কোপ লেগে হাড় ভেঙে ভেতরে ঢুকে গেছে। অন্যদিকে দুই মহিলা মাহমুদা ও বিজলীর হাত ভেঙে যায়। তারা বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হামলার পর আবার জমিতে আসলে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ ভুক্তভোগীরা। তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। সেই প্রভাব খাঁটিয়ে এলাকায় দীর্ঘদিন প্রভাব-প্রতিপত্তি ধরে রেখেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও রাফি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আকাশকে আশ্রয় দিয়েছেন বলেও জানা যায়। এ সংক্রান্ত কিছু প্রমাণ এই প্রতিবেদকের হাতে এসেছে। অভিযোগের বিষয়ে জানতে রাফির মুঠোফোনে একাধিকবার কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বদল গাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিব। এর বেশি আর বলতে পারছি না৷


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com