• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিশ্ব মঞ্চে বাংলাদেশের গর্ব সাদিক কায়েম, পৃথিবী বদলাতে তরুণদের নেতৃত্ব: সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের আলোচনায় গ্রেটা থুনবার্গের পাশে স্থান পেলেন বাংলাদেশি তরুণ সাদিক কায়েম

dailydhakamail / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশী তরুণ ছাত্র নেতা সাদিক কায়েম এবার জায়গা করে নিয়েছেন বিশ্বের অনুপ্রেরণাদায়ী তরুণদের তালিকায়। কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ উপস্থাপনায় উঠে এসেছে তরুণ প্রজন্মের নেতৃত্ব ও বিশ্ব পরিবর্তনের অনুপ্রেরণার কথা। “পৃথিবীকে পরিবর্তন করতে কী লাগে? জেনারেশন জেড-এর কণ্ঠস্বর: তরুণ আইকন যারা অনুপ্রেরণা জোগান” শিরোনামের ওই সেশনে আলোচনায় আসেন বিশ্বখ্যাত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও বাংলাদেশের তরুণ ছাত্রনেতা সাদিক কায়েম।
উপস্থাপনায় গ্রেটা থুনবার্গকে পরিচিত করা হয় জলবায়ু ও রাজনৈতিক কর্মী হিসেবে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় তাঁর বৈশ্বিক আন্দোলনকে তুলে ধরা হয় তরুণদের অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে।
অন্যদিকে, সাদিক কায়েমকে উপস্থাপন করা হয় ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মী হিসেবে। বাংলাদেশের তরুণ সমাজকে নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক সচেতনতার মাধ্যমে সংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা আলোচনায় গুরুত্ব পায়।
বিশ্ববিদ্যালয়টি তাদের গবেষণা ও পাঠ্যচক্রে এই দুই তরুণ নেতার জীবন ও কর্মকাণ্ড তুলে ধরেছে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে।
বিশেষজ্ঞরা মনে করেন, তরুণ প্রজন্মের ইতিবাচক অংশগ্রহণ ছাড়া বিশ্বের বড় কোনো পরিবর্তন সম্ভব নয়। জলবায়ু আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক সচেতনতা—সব ক্ষেত্রেই তরুণদের এগিয়ে আসতে হবে। আর গ্রেটা থুনবার্গ ও সাদিক কায়েমের মতো নেতারা সেই পরিবর্তনের পথ দেখাচ্ছেন।
আরও বিশ্লেষকরা বলছেন, তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন আশার সঞ্চার করছে। তরুণদের স্বপ্ন, সাহস ও সক্রিয় অংশগ্রহণ দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।
এ বিষয়ে সাদিক কায়েম এক প্রতিক্রিয়ায় জানান, “এটি শুধু আমার নয়, বাংলাদেশের প্রতিটি সংগ্রামী তরুণের স্বীকৃতি। এ অর্জন দেশের। তরুণরাই পারে পরিবর্তনের অগ্রনায়ক হতে।”
শেষ কথা: বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পেছনে যারা নীরবে-নিভৃতে কাজ করছেন, সাদিক কায়েম তাদেরই একজন সাহসী প্রতিনিধি। তার এই স্বীকৃতি নতুন প্রজন্মের জন্য একটি প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

লেখক ও সাংবাদিক. মোঃ জালাল উদ্দিন।
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com