• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আস্থা নাগরিক প্লাটফর্ম এর উদ্যোগে এবং ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে “রাজনৈতিক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতায় সুশাসন ও গণতন্ত্র চর্চা” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায়,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আস্থা নাগরিক প্লাটফর্মের সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এর মধ্যে ছিলেন বিএনপি নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রহমত আলী,জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ তোহরুল ইসলাম,এনসিপি নেতা নজরুল ইসলাম,ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সায়েম,সুজনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। এছাড়াও আস্থা নাগরিক প্লাটফর্মের সদস্যরা সংলাপে অংশ নেন। বক্তারা বলেন, রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে সকল দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার বিকল্প নেই। তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com