• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

নাগরপুরে সরকারি খাস জায়গার উপর ঘর নির্মানের অভিযোগ উঠেছে আ. লীগের মেম্বাের জাকিরের বিরুদ্ধে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

শাকিল হোসেন শওকত স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে খালের খাস খতিয়ানের জায়গায় ঘর নির্মানের অভিযোগ উঠেছে গয়হাটা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা জাকির তালুকদারের বিরুদ্ধে। সরেজমিনে দেখা যায়, উপজেলার গয়হাটা ইউনিয়নে ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৩৫৭ নং দাগ ও এর আশেপাশে খালের জায়গার উপর ঘর দরজা নির্মাণের অভিযোগ উঠেছে গয়হাটা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মরহুম আবুল কাশেমের ছেলে এবং এডিশনাল ডিআইজি জাহাঙ্গীরের ভাগিনা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জাকির তালুকদারের বিরুদ্ধে। পতিত ফ্যাসিষ্ট সরকারের সাবেক বানিজ্য প্রতিমন্ত্রীর আস্থাভাজন ও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হওয়ার সুবাদে জাকির ভূমি দস্যুতা ও জবরদখল করে আসছে বলে অভিযোগ করে স্থানীয় বাসিন্দা পারভেজ। তিনি আরও বলেন, ইউপি সদস্য হওয়ার সুবাদে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জোর পূর্বক প্রতি বছর জনসাধারণের কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে আসছে। এরই ধারা বাহিকতায় গতকাল জোর পূর্বক গয়হাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় সংলগ্ন  ১ নং খাস খতিয়ানভুক্ত খালের জায়গা সহ মুক্তিযোদ্ধাদের জায়গার উপর ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ করে বলেন স্থানীয় দোকানী টিটু। এ বিষয়ে মুঠোফোনে জাকির তালুকদার ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, জায়গার কাগজ আছে, আমার বাবার নামের জায়গার সকল কাগজ এবং খাজনার রশিদ আছে। আওয়ামী লীগের পদবীর কথা জানতে চাইলে তিনি বলেন, কোনো পদবী ছিলোনা তবে সাবেক প্রতিমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক ছিলো। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, গতকালই এ বিষয়ে খবর পেয়েছি। ঘর উত্তোলনকারী সহ এ জমির দাবিদার সকল পক্ষ কাগজপত্র নিয়ে এসেছিল। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে কোন ক্রমেই সরকারি স্বার্থবিরোধী কোন কাজ কাউকে করতে দেবো না। আগামী ১০ দিনের মধ্যে কাগজপত্র যাচাই করে পুরো জায়গাটা পরিমাপ করে সরকারি জায়গায় দখল বুঝে নেবো এবং কোন অবৈধ স্থাপনা থাকলে সে বিষয়েও পদক্ষেপ গ্রহণ করবো।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com