• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম মো. ফরিদুল হক। নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ , গ্রেপ্তার ২ নীলফামারীতে ব্যাংক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ

দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে পুলিশ মতবিনিময় সভা

dailydhakamail / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে নিরাপত্তা জোরদারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি কিংবা পূজামন্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে, আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্যে আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “আমরা চাই জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য।”

দুর্গাপূজা উপলক্ষে জেলার প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা নজরদারি, টহল ব্যবস্থা, চেকপোস্ট বসানোসহ পূজামন্ডপ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। উৎসবকালীন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হোসেন খাঁন, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com