• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

ইনসিডিন বাংলাদেশের প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

dailydhakamail / ২২২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাটে “শিশু ও যুবাদের নেতৃত্বে গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ” শীর্ষক ইইউ স্পিক আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক কে. এম. মাসূদ আলীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া বিষয়ক উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান এবং মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক।

প্রকল্প পরিচালক এডভোকেট মোঃ রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক শেখ আসাদ, জোয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এ সালাম, ভৈরব মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নার্গিস আক্তার ইভা, ডিপিএফ’র কো-অর্ডিনেটর গোপিনাথ সাহা, রংধনু নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোর্শেদা আকতার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক যুব প্রতিনিধি সমাপ্তি ও শিশু প্রতিনিধি তানভির মাহমুদ  সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও ক্লাব প্রতিনিধি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করছে, তেমনি নানা ধরনের ঝুঁকি তৈরি করছে। শিশু ও তরুণদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমানভাবে ভূমিকা রাখতে হবে। নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়তে শিশু ও যুবাদের নেতৃত্ব বিকাশে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com