• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

সিরাজগঞ্জে “মহান শিক্ষা দিবস’ পালন  উপলক্ষ্যে-শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত

dailydhakamail / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে ”মহান শিক্ষা দিবস”-২০২৫ খ্রিঃ পালন উপলক্ষ্যে- শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশ করা হয়। 
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে, 
বুধবার (১৭সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে 
সিরাজগঞ্জ সরকারি  কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা শেষে কলেজের ঐতিহাসিক আমতলায় এসে এক সংক্ষিপ্ত  সমাবেশ করা হয়।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক দুইবার  জি.এস তুখোড় ছাত্রদল নেতা, বর্তমান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এ সময়ে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক  ছাত্রদলনেতা, বর্তমান জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল জোয়ার্দার, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা ছাত্রদলের সভাপতি  জুনায়েদ হোসেন সবুজ ও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  সেরাজুল ইসলাম সেরাজ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি 
কায়সার পারভেজ কাজল, সহ-সভাপতি  রোমান আলিফ, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্রগণ আন্দোলন প্রতিনিধি মুনতাসীর মেহেদী হাসান, সহ জেলা ছাত্রদলের ও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক এবং বর্তমান ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব ছিলেন  এবং পরিচালনা করেন,  সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা এবং কলেজশাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী   এস.এম. জুয়েল রানা।

জানা যায় যে, সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস ১৭ সেপ্টেম্বর। ১৯৬২ সালের এইদিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com