• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

‘সাতক্ষীরা–ভেটখালি সড়ক উন্নয়ন প্রকল্পে’- অবশেষে কাজ শুরু।

dailydhakamail / ২৬৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী, সাতক্ষীরা প্রতিনিধি :- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরা থেকে ভেটখালি পর্যন্ত সড়মক সংস্কার ও বর্ধিতকরণের কাজ। বহু বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে এ পথে সুন্দরবন ভ্রমণ প্রায় স্থবির হয়ে পড়ে এবং পর্যটকের সংখ্যা কমতে থাকে। অথচ দেশের একমাত্র স্থলপথে সুন্দরবনে প্রবেশের সুযোগ রয়েছে সাতক্ষীরা দিয়েই।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল চারটায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজের সাথে জেলা নাগরিক কমিটির এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময় তাঁরা কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত কাজ শুরু ও নির্ধারিত সময়ে শেষ করার জন্য অনুরোধ জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশেক ই এলাহী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরী সরদার, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল এবং অধ্যাপক পবিত্র মোহন দাশ।
প্রকল্পের কাঠামো :
সড়ক সংস্কার ও সম্প্রসারণের এই বৃহৎ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৬২.৩২৫ কিলোমিটার। লাবনী মোড় থেকে ভেটখালি পর্যন্ত সড়কটিকে ছয়টি ভাগে ভাগ করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটি ভাগ হলো—
১. লাবনী মোড় থেকে আলিপুর চেকপোস্ট
২. আলিপুর চেকপোস্ট থেকে পারুলিয়া গরুর হাট
৩. পারুলিয়া থেকে নলতা হাদীপুর
৪. হাদীপুর থেকে কালিগঞ্জ ফুলতলা
৫. কালিগঞ্জ ফুলতলা থেকে শ্যামনগর সরকারি মহসিন কলেজ
৬. মহসিন কলেজ থেকে ভেটখালি।
প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছে ঠিকাদারের লেস কমিশন বাদে ৫৮২ কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করছেন তিন ঠিকাদারি প্রতিষ্ঠান—
মইনউদ্দীন বাঁশি লিমিটেড (দুই ভাগ)
বাবু পাটোয়ারী, যশোর (মইনউদ্দীনের অংশীদার হিসেবে দুই ভাগ)
জহুরুল লিমিটেড, মেহেরপুর (দুই ভাগ)।
কাজের অগ্রগতি ও চ্যালেঞ্জ :
ইতোমধ্যে সড়কের দুই পাশে জলাশয় ভরাট ও কয়েকটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ।

প্রকল্পটির কার্যাদেশে বলা আছে, ৩০ জুন ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করতে হবে। যদিও প্রকল্পের মোট মেয়াদ পাঁচ বছর, ইতোমধ্যেই তিন বছর অতিক্রান্ত হয়েছে।
স্থানীয় মানুষ ও নাগরিক সমাজের প্রত্যাশা—এবার যাতে আর দীর্ঘসূত্রিতা না হয়। কারণ, সড়কটি শুধু সাতক্ষীরা জেলার নয়, বরং সুন্দরবনভিত্তিক পর্যটন, অর্থনীতি ও পরিবেশবান্ধব উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“সাতক্ষীরা–ভেটখালি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি জানতে জেলা নাগরিক কমিটির নেতারা গতকাল ২১ সেপ্টেম্বর, বিকেল চারটায় সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজের সাথে কাজের অগ্রগতি বিষয়ে সাক্ষাৎকালে এসব তথ্য জানা যায়। নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপকালে আরও উপস্থিত থেকে তথ্য সরবরাহ করেন সড়ক ও জনপথ বিভাগের এস ও রাফিউজ্জামান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com